11/06/2026
এই তো গত মে মাসের ৮ তারিখ, বিকেলের নরম আলো। চারপাশে সহস্রাধিক মানুষের ভিড়, সবার চোখে এক অদ্ভুত অপেক্ষা।
কৌতূহল সামলাতে না পেরে পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম,
"জি মশাই, অপেক্ষাটা ঠিক কিসের?"
ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন,
"জীবনে খুব শখ ছিল চাঁদে একটা বাড়ি বানাবো। সেই সামর্থ্য তো আর হলো না। তাই ভাবলাম, অন্তত চাঁদের শহরটা একবার ঘুরে দেখি।"
আমি অবাক হয়ে বললাম,
"বাহ, বেশ তো! কিন্তু এত মানুষকে একসাথে সেখানে নিয়ে যাচ্ছে কে?"
ভদ্রলোক মুচকি হেসে মঞ্চের দিকে আঙুল তুলে বললেন,
"আর কে! প্রিয় Taalpatar shepai 💁♂️
কারণ কিছু ব্যান্ড শুধু গান শোনায় না, তারা হাজারো মানুষকে একসাথে নিয়ে যায় অন্য এক জগতে। ৮ই মে, X Force Presents Indie Fest: Chapter One-এ ঠিক সেটাই করেছিল Taalpatar Shepai🎶