The Elegant Event Management

The Elegant Event Management One stop solution for all your decoration needs and planning. Photography division- Elegant's Eye
(5)

শুভ নববর্ষ -১৪৩৩
13/04/2026

শুভ নববর্ষ -১৪৩৩

24/02/2026

স্টোরি -৪

আজকের গল্পটা একটু আলাদা।

এই গল্পে ক্লায়েন্ট একজন আপু —কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন খুবই কেয়ারিং এবং পারফেকশন পছন্দ করা মানুষ।

একদিন দুপুরে হঠাৎ একটি মেসেজ—
“ভাইয়া, আপনারা কি হলুদের এবং বিয়ের ডেকোরেশন করেন?”
রিপ্লাই দিলাম,
“জি আপু, কোন প্লান আছে কি বা কোন পছন্দ? ।”
তারপর শুরু হলো লম্বা চ্যাট…
কালার কী হবে, ফুল কেমন হবে, সোফা কেমন, লাইটিং সফট না ব্রাইট—
প্রতিটা ব্যাপারে তার ডিটেইল প্রশ্ন।

বুঝলাম—
এই ইভেন্টটা তার কাছে শুধু একটা ফাংশন না, এটা তার জীবনের স্পেশাল মুহূর্ত।
কয়েকদিন কথা হলো।
তারপর হঠাৎ উনি একটু চুপচাপ।

আমি নিজে থেকে নক করলাম—
“আপু, কোনো সমস্যা?”
তিনি একটু ইতস্তত করে বললেন,
“ভাইয়া, আসলে আমি আরেক জায়গায়ও কথা বলতেছি… বাজেট আর কোয়ালিটি নিয়ে কনফিউজড।”
আমি শুধু একটা কথাই বলেছিলাম—
“আপু, আপনি যেখানে কমফোর্ট ফিল করেন, সেখানেই করবেন। আপনার ইভেন্ট সুন্দর হওয়াটাই সবচেয়ে জরুরি।”
সত্যি বলতে, মেসেজটা পাঠানোর পর মনে হচ্ছিল—
হয়তো কাজটা আর হবে না।

দুই দিন পর রাতে হঠাৎ কল।
“ভাইয়া, আপনি কি ফ্রি আছেন?”

আমি বললাম,
“জি আপু।”
তিনি ধীরে ধীরে বললেন—
“ইভেন্টটা আপনাদেরই দিচ্ছি।”

আমি একটু অবাক—
“হঠাৎ সিদ্ধান্ত?”
তার উত্তরটা এখনো মনে আছে…
“ভাইয়া, অনেকের সাথে কথা বলছি। সবাই নিজের কাজের প্রশংসা করছে। কিন্তু আপনি প্রথম মানুষ, যিনি আমাকে ফোর্স করেন নাই। উল্টা বলছেন যেখানে ভালো লাগে সেখানে করতে। তখনই বুঝছি—আপনারা কাজটা মন থেকে করেন।”

সেদিন বুঝেছিলাম—
কাজ পাওয়ার আগে মানুষ জিতে নিতে হয়।
ইভেন্টের দিন আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম।
স্টেজে যখন আপু বসেছিল, তার চোখের হাসিটাই ছিল আমাদের সবচেয়ে বড় পেমেন্ট।
ইভেন্ট শেষে উনি এসে শুধু বললেন—

“ভাইয়া… একদম আমার মনের মতো হয়েছে।”
এই একটা লাইন—
সব পরিশ্রম স্বার্থক করে দিয়েছিল।

আজকের গল্পের আপু ছিলেন গোবিন্দগঞ্জ এর মিথিলা আপু।

22/02/2026

স্টোরি - ৩
আজকের গল্পটা আমাদের রংপুরের খুব পরিচিত একজন মানুষের, ডা. লাল ভাই এর। যদিও ইভেন্ট বুকিং এর আগে ওনাকে সেভাবে চিনতাম না। তবে ওনার সাথে ইভেন্টের গল্পটা আমার লাইফ এ এবং প্রতিটি মানুষের লাইফ এর একটা লেসন হয়ে থাকবে।

চলেন গল্পে চলে যাই ------

২৬ শে জানুয়ারি সন্ধায় ফোন আসে,, ট্রু কলারে নাম ভেসে উঠে ডা. নাজমুল হক লাল। রিসিভ করে সালাম দেওয়ার পর ভাইয়া বলল ফেব্রুয়ারীর ৫ তারিখ মোটামুটি একটা বড় ইভেন্ট আছে, সে বিষয়ে কথা বলবেন, এরপর অফিসে ভিজিট, সেখানে অনেক পরামর্শ, আলোচনা, কিভাবে কি হবে না হবে? তবে মজার বিষয় হলো ভেন্যু এখনো ঠিক হয়নি,, এরপর ভেন্যু নিয়ে আলোচনা, তারপর মোটামুটি কথা বলে চলে গেলেন। ৩-৪ দিন আর কোন কথা হলো না,, হয়ত আমার বয়স টা অনেক কম দেখে ভরসা করতে পারছিলেন না,, যা ভাবনা তাই সত্যি,, উনি আরেক জায়গায় কথা বলেছেন, মোটামুটি অনেকটাই ফাইনাল,, ওখানে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে ঐ কোম্পানির ফাউন্ডার এর নাম জিজ্ঞেস করলেন, "কেমন উনি?" ,, বুঝলাম কাজ টা উনি করছেন,, সহজাত ভাবেই বললাম যে উনি আমার রেস্পেক্টেড ক্লোজ বড় ভাই,, আসলেই উনি আমার কাছে রেস্পক্টেড ছিলেন।

তারপর হঠাৎ ২ তারিখ লাল ভাই এর কল, আশিক আমার বাসায় আসো। তো বাসায় গেলাম বলল " আমার ইভেন্ট টা তো করতে পারবা? " আমি বললাম " সুযোগ পাইলে আপনার ধারণার চেয়ে বেটার করতে পারব "। " তোমাকেই ইভেন্টটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি , তোমার সততা আমার ভালো লেগেছে " আমি বললাম কিভাবে? কারণ আমি তো কিছুই করিনি এখনো! তারপর উনি বললেন " আমার সেই রেসপেক্টেড ক্লোজ বড় ভাই, যার ইভেন্ট কোম্পনিতেও গিয়েছিলেন, উনাকেও নাকি সেইম প্রশ্ন করেছিলেন যে আমাকে বা আমার কোম্পানি কে চেনে কি না,, ঐ বড় ভাই বলছেন যে এরকম কোম্পানির নাম শুনেন নি,, এবং এটাও বলেছেন ইভেন্টের দিনে নাকি সোফা খুজে পাবে না "
(এটা শুনে একটু খারাপ ও লেগেছে আবার হাসিও পাইছে কারণ,, যদিও আমার ঐ বড় ভাই এর কোম্পানি অনেক বড় তবে ওনার বেশির ভাগই ডেকোর এ আমার সোফা ছিল,, আমার হলুদের সোফা বা বিয়ের সোফা ছাড়া ওনার কোন ইভেন্ট আছে কি না সন্দেহ ।)

যাইহোক আমি চুপ করে শুনে গেলাম,, এরপর ভাইয়াই বললেন আমার ইভেন্ট টা আমি তোমাকেই দিব এবং আমি বিশ্বাস করি তুমি পারবে,,,
যেই কথা সেই কাজ, পুরো টাকাটাই এডভান্স ।

আর ইভেন্ট শেষে ভাইয়া কে জিজ্ঞেস করার আগেই ভাইয়া বললেন " আশিক, আসলেই আমি যেটা আশা করেছিলাম, তার চেয়ে অনেক ভালো করেছ "

আর আমি মনে মনে ধন্যবাদ দিলাম সেই রেস্পক্টেড বড় ভাই কে।

বলে রাখা ভালো, লাল ভাই এর সঙ্গে এখন আমাদের সম্পর্ক টা খুবই ক্লোজ, স্নেহের এবং ক্লাইন্ট থেকে বের হয়ে বড় ভাই এর মতো সম্পর্ক হয়ে গেছে।

Thank You Nazmul Huda Lal vai for believing on us.

Venue - Chikli

07/01/2026

স্টোরি -২

তারিখ টা ছিল ৭ নভেম্বর ২০২৫, বিকেল বেলা।

হঠাৎ একটি ফোন আসে, সালাম দিয়ে, আমাদের ইভেন্টের, এবং আমাদের কাজের কোয়ালিটির ভূয়সী প্রশংসা করে ( যদিও এতটা প্রশংসার যোগ্য কিনা জানি না) । তবে ওনার কথা গুলো শুনে মনে হইল, হয়ত আমাদের বিগত কাজগুলোর মধ্য দিয়ে ওনার মনে এতটুকু বিশ্বাস আনাতে পেরেছি যে,আমাদের উপর উনি পুরোপুরি ভরসা রাখতে পেরেছে।
যেই ভাবনা সেই ওপার থেকে বলল,, " ভাইয়া ইভেন্ট বিষয়ে আমার খুব ধারনা নেই,তবে আমার সিম্পল এবং একটু আলাদা ডেকোর দরকার,,,যেখানে কালার কম্বিনেশন থাকবে এবং একটু রয়াল "
এরপর শুরু হয় ডেকোর সিলেকশন, তারপর সিলিং এবং সর্বোপরি এই ইভেন্ট "

প্রোগামটি ছিল আইরিন আপুর,, সূদুর উলিপুর থেকে আমাদের গল্পের সঙ্গী হয়েছিলেন তিনি।

আইরিন আপুর কাছে ইভেন্ট শেষে আমাদের প্রশ্ন ছিল " আমরা আপনার ইচ্ছার কতটুকু পূর্ণতা দিতে পেরেছি? "
ওনার উত্তর ছিল এমনটা " ভাইয়া আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ "

আপুর মতো আমরা প্রতিটি ক্লায়েন্টের মুখ থেকে এই একটা বাক্য শোনার জন্য আমাদের সর্বোচ্চ টা দিয়ে কাজ করে যাচ্ছি।

দিনশেষে যখন এই প্রশংসা টা শুনি, আমাদের দায়িত্ব আরো বেড়ে যায়,,
আমরা চাই আমাদের প্রতিটি ইভেন্ট যেন আপনাদের জীবনের গল্প বলুক।

আমাদের গল্পের অংশ হতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পেইজে একটা ছোট টেক্সট করতে পারেন, আমরা শুনব আপনার জীবনের গল্প। এবং সাজাবো আপনার গল্পের মতো ইভেন্ট।

Cell : 01781-979855
Office : Indra mor, Opposite of Begum Rokeya College, Rangpur.

26/12/2025

গল্প - ০১

একটি ইভেন্ট আর মন আর একটি জীবন একই গল্প বলে ,,,
গল্পটা কি জানেন?
ইভেন্ট, মন এবং জীবন হতে হয় গোছানো, সিম্পল কিন্তু সেটাতে থাকতে হয় শান্তি, চোখ জুড়ানো মূহুর্ত।
যেন সেই স্মৃতি গেথে থাকে প্রতিটি আনন্দের সময়ে।

আর আমরা চেষ্টা করি আপনার সেই মূহুর্তের একটু সঙ্গী হতে।
আমরা চাই আমাদের প্রতিটি ইভেন্ট যেন আপনাদের জীবনের গল্প বলুক।

ইভেন্ট টি হয়েছিল রংপুর জেলার পীরগাছা থানায়।
আর আমাদের এই গল্পের নায়িকা ছিলেন লামিমা আপু।

আমাদের গল্পের অংশ হতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পেইজে একটা ছোট টেক্সট করতে পারেন, আমরা শুনব আপনার জীবনের গল্প। এবং সাজাবো আপনার গল্পের মতো ইভেন্ট।

Cell : 01781-979855
Office : Indra mor, Opposite of Begum Rokeya College, Rangpur.

নীরব গর্বে মাথা উঁচু করে দাঁড়ানো এক স্বাধীনতা,ত্যাগ ও সাহসের গল্পে মোড়া লাল-সবুজ পতাকা।শ্রদ্ধা শহীদদের প্রতি, কৃতজ্ঞতা ম...
16/12/2025

নীরব গর্বে মাথা উঁচু করে দাঁড়ানো এক স্বাধীনতা,
ত্যাগ ও সাহসের গল্পে মোড়া লাল-সবুজ পতাকা।
শ্রদ্ধা শহীদদের প্রতি, কৃতজ্ঞতা মুক্তিযোদ্ধাদের জন্য।
বিজয়ের এই দিনে বাংলাদেশ হোক আরও আলোকিত ।

"With you, every chapter feels like a love story.." Dccor BY- The Elegant Event ManagementPhotography by  - WedStoryCall...
14/08/2025

"With you, every chapter feels like a love story.."

Dccor BY- The Elegant Event Management

Photography by - WedStory

Call for booking - 01781979855

We are traumatised!  May Allah grant them Jannah.
21/07/2025

We are traumatised! May Allah grant them Jannah.

Event মানেই tension? ওটা থাক The Elegant Event Management এর জন্য! 😉The Elegant -এ আছে hassle-free packages:🎊 Wedding Pa...
07/07/2025

Event মানেই tension? ওটা থাক The Elegant Event Management এর জন্য! 😉

The Elegant -এ আছে hassle-free packages:

🎊 Wedding Package
🎂 Birthday Party Package
💍 Anniversary Package
🏢 Corporate Party Package সহ আরও অনেক কিছু!

One Click Elegance Fix! এখনই প্ল্যানিং শুরু করুন!

27/06/2025

Call for booking.

Address

Beside Of Six Season Convention Center, Indra Mor
Rangpur
5402

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 14:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801568188737

Alerts

Be the first to know and let us send you an email when The Elegant Event Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Elegant Event Management:

Shortcuts

Share

Category